করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৩ লাখ মানুষ

ফাইল ছবি
ফাইল ছবি

দেশে এ পর্যন্ত ৩৩ লাখের বেশি মানুষ করোনার টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনার টিবার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৩ লাখ ১৩ হাজার ৪২৪ জন। এর মধ্যে পুরুষ ২১ লাখ ৭৮ হাজার ১৭৩ এবং ১১ লাখ ৭৫ হাজার ২৫১ নারী। আর টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৮৫৪ জন। এর মধ্যে ৩৬ লাখ ৮ হাজার ৯২৭ জন পুরুষ এবং ২২ লাখ ১০ হাজার ৯২৭ নারী। এ ছাড়া এ পর্যন্ত ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ লাখ ২ হাজার ৯১৫ জন টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। এ দের মধ্যে পুরুষ ৬৪ হাজার ৫৯৫ জন এবং নারী ৩৮ হাজার ৩২০ জন। আর প্রথম ডোজ নিয়েছেন ৪৩ জন। তাঁদের সবাই পুরুষ।

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১০ লাখ ৮৫ হাজার ৮৭১ জন। এর মধ্যে ঢাকা মহানগরে ৫ লাখ ৬৯ হাজার ২৭ জন। ঢাকা বিভাগে প্রথম ডোজ নিয়েছেন ১৮ লাখ ৭ হাজার ৯৭৩ জন ও ঢাকা মহানগরে নিয়েছেন ৯ লাখ ২০ হাজার ২ জন।

চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬ লাখ ৯৮ হাজার ৮৪৯ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ১১ লাখ ৭৮ হাজার ১৫০ জন। রাজশাহী বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ৩৭ হাজার ৮৮৭ জন, প্রথম ডোজ নিয়েছেন ৬ লাখ ৬৩ হাজার ৯৬৫ জন। রংপুর বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ৯৪ হাজার ১৯৭ জন, প্রথম ডোজ ৫ লাখ ৯৬ হাজার ৯৪৩ জন। খুলনা বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ লাখ ২০ হাজার ১৯৩ জন, প্রথম ডোজ ৭ লাখ ৩১ হাজার ৮৯ জন। বরিশাল বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৪৪ হাজার ২৮৪ জন, প্রথম ডোজ ২ লাখ ৫১ হাজার ৩৪৫ জন, সিলেট বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৬৯ জন, প্রথম ডোজ ৩ লাখ ১ হাজার ১৫৬ জন এবং ময়মনসিংহ বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৭৪ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ২ লাখ ৮৯ হাজার ২৩৩ জন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেওয়া হয়। পরদিন রাজধানীর পাঁচটি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম টিকা নেওয়ার ৬০ দিন পর ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে।