সংক্ষেপ

কর্মবিরতি

চাকরি নিয়মিতকরণসহ তিন দফা দাবিতে ফরিদপুরে গতকাল মঙ্গলবার পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও মেসেঞ্জাররা কর্মবিরতি ও মানববন্ধন করেছেন। সদর উপজেলার কানাইপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে দুপুরে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এ সময় কর্মীদের মধ্যে বক্তব্য দেন আনোয়ার হোসেন, রাসেল মিয়া, একরামুদ্দিন, মহিবুল মিয়া প্রমুখ। মানববন্ধন শেষে শতাধিক কর্মী কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন। পরে পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক রাম শংকর রায়ের কাছে তাঁরা স্মারকলিপি দেন। ফরিদপুর অফিস