সংক্ষেপ

কর্মবিরতি

দুদিন সাপ্তাহিক ছুটি বাতিল এবং আগের কর্মঘণ্টা বহাল রাখার দাবিতে গতকাল পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি। সকাল সাড়ে সাতটা থেকে বেলা দুইটা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক কর্মকর্তা অংশ নেন। সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, নতুন কর্মঘণ্টা বিশ্ববিদ্যালয়ের কারও কাজে লাগবে না। তাই আগেরটি বহাল রাখা হোক। আরও বক্তব্য দেন রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক। ২১ অক্টোবর বিশেষ সিন্ডিকেট সভায় শুক্র ও শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি নির্ধারণ করা হয়। সেই সঙ্গে কর্মঘণ্টাও পরিবর্তন করা হয়।