কর্মশালা অনুষ্ঠিত

কুমিল্লার ১৬ উপজেলায় ৫ হাজার ২৯টি কেন্দ্রে ৯ লাখ ৬৪ হাজার ৬৮৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। কাল শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এ টিকা খাওয়ানো হবে। এ ছাড়া দাউদকান্দি টোল প্লাজা ও পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিশেষ ভ্রাম্যমাণ কেন্দ্রেও ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে। গতকাল বৃহস্পতিবার জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলনকক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত কর্মশালায় জেলা সিভিল সার্জন মুজিবুর রহমান এ তথ্য দেন।