রংপুরের বদরগঞ্জে নারী নির্যাতন, বাল্যবিবাহ বন্ধসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলা মিলনায়তনে উপজেলা ফোরামের ৩০ নারী সদস্য ওই কর্মশালায় অংশ নেন। কর্মশালাটির আয়োজন করে বেসরকারি সংস্থা ব্র্যাক। এতে উপস্থিত ছিলেন ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদ, উপজেলা ফোরামের আঞ্জুমান আরা প্রমুখ।