সংক্ষেপ

কর্মশালা

রংপুরে ‘গণশুনানি ও জনগণের ক্ষমতায়ন’ শীর্ষক দুর্নীতি প্রতিরোধমূলক এক কর্মশালা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে দুদক এই কর্মশালার আয়োজন করা হয়। সকালে কর্মশালার উদ্বোধন করেন দুদকের কমিশনার নাসিরউদ্দীন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার। বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুরের বিভাগীয় কমিশনার দিলোয়ার বখত, দুদকের মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত) শামসুল আরেফিন।