সংক্ষেপ

কর্মশালা

সিলেটে বিদ্যালয়ভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নবিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। ‘বাংলাদেশে একীভূত দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি’ বিষয়ক বেসরকারি উন্নয়ন সংস্থা ভার্ডের অষ্টম ডিপেকো কর্মপরিকল্পনার আওতায় গতকাল শুক্রবার এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। শাহজালাল উপশহর উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ও ভার্ডের যৌথ উদ্যোগে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের হল রুমে আয়োজিত ওই কর্মশালায় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেয়। প্রকল্পের সমন্বয়ক মো. ফজলুল হকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন শাহজালাল উপশহর উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মোস্তাক আহমদ চৌধুরী।