সংক্ষেপ

কর্মশালা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন ওয়েব পোর্টাল ও ডিজিটাল সার্ভিস বিষয়ে পরিচিতিমূলক কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক মো. মশিহুর রহমান জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন একটি ওয়েব পোর্টাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই পোর্টালের মাধ্যমে ঘরে বসেই সহজে বিভিন্ন আবেদনপত্র পূরণ, ফি জমা দেওয়া, ভর্তি ও পরীক্ষার আনুষঙ্গিক কাজ করা যাবে। এ ছাড়া এতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, বেতন-ভাতাসহ চাকরি-সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য সংরক্ষণের ব্যবস্থাও থাকবে।