নীলফামারীতে নেতৃস্থানীয় ব্যক্তিদের অংশগ্রহণে এক পরিচিতিমূলক কর্মশালা গতকাল মঙ্গলবার জেলা সদরের লক্ষ্মীচাপ ইউপি কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য কার্যালয়ের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। এতে সভাপতিত্ব করেন লক্ষ্মীচাপের ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান। বক্তব্য দেন সিভিল সার্জন আবদুর রশীদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, সদর উপজেলা ভূমি কর্মকর্তা মো. ফখরুল হাসান, জেলা তথ্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক প্রমুখ। কর্মশালায় মা ও শিশু পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, স্যানিটেশন, পরিবেশ ও জন্মনিবন্ধন, মাদক ও জিঙ্গবাদ প্রতিরোধ, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়।