কর্মশালা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বার্ষিক সমাজ উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার ধুবিল ইউনিয়নের আমশড়া গ্রামে আমশড়া আদিবাসী আবাসিক শিক্ষানিকেতনে আয়োজিত এ কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ও প্রার্থনা পরিচালনা করেন শিক্ষানিকেতনের প্রতিষ্ঠাতা সুরেশ চন্দ্র কেরকেটা। শিক্ষানিকেতনের সভাপতি কমল চন্দ্র সিংয়ের সভাপতিত্বে বক্তব্য দেন ম ম জর্জিয়াস মিলন, দিগেন্দ্রনাথ সরকার, অমল কেরকেটা, স্বপন কুমার সরকার, অর্পণা রানী, নবীন চন্দ্র সরদার, রণজিৎ কুমার ওরাঁও, অরুণ কুমার, আশুতোষ কুমার সরকার প্রমুখ।