কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্যাপন উপলক্ষে গতকাল সোমবার নীলফামারী সদর আধুনিক হাসপাতালের সম্মেলনকক্ষে কর্মশালা হয়। সিভিল সার্জন আবদুর রশীদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জে এম এরশাদ আহসান হাবীব। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক, সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজুল ইসলাম, জেলা স্বাস্থ্য বিভাগের জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আবদুল কাদের প্রমুখ। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ফাইলেরিয়া নির্মূল ও কৃমি নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ২২ অক্টোবর কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু হবে।