সংক্ষেপ

কর্মশালা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘বলিষ্ঠ নেতৃত্বের জন্য মানসিক শক্তির ভূমিকা’ শীর্ষক এই কর্মশালা যৌথভাবে আয়োজন করেছে হেলথ অ্যাওয়ারনেস ইউনিয়ন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ও মুক্ত আসর। কলা ও মানবিক অনুষদের দর্শন বিভাগের একটি কক্ষে কর্মশালায় প্রধান বক্তা ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক আহমেদ হেলাল। তিনি বলেন, নেতৃত্বের জন্য প্রয়োজন দৃঢ় ব্যক্তিত্ব ও সহযোগিতাপূর্ণ মনোভাব। নেতৃত্বের প্রয়োজনে অনেক সময় চাপ সামলাতে হয়। এ ক্ষেত্রে মানসিক সুস্বাস্থ্যের বিকল্প নেই।