সংক্ষেপ

কর্মশালা

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৭ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদের উদ্যোগে গতকাল শনিবার ‘শতভাগ ভর্তি নিশ্চিতকরণের লক্ষ্যে আমাদের করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগের উপপরিচালক তাহমিনা খাতুন। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবুল খায়ের। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌফিকুল ইসলাম, মোস্তফা কামাল প্রমুখ।