রংপুরে আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নিয়ে গতকাল বুধবার থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা, প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে কর্মশালা হয়েছে। এ ছাড়া ২৫০ জন শিক্ষার্থীর বিনা মূল্যে রক্ত পরীক্ষা করা হয়। ঢাকার থ্যালাসেমিয়া হাসপাতাল, রংপুর চেম্বার এবং শহীদ খালেক ও মেজর সালেক (বীর উত্তম) ট্রাস্ট যৌথভাবে এর আয়োজন করে। সভাপতিত্ব করেন রংপুর চেম্বারের সভাপতি আবুল কাশেম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন থ্যালাসেমিয়া সমিতি ও হাসপাতালের প্রধান পরিচালন কর্মকর্তা একরামুল হোসেন। আলোচনা করেন থ্যালাসেমিয়া হাসপাতালের প্রশাসনিক ব্যবস্থাপক মুজিবুর রহমান, কলেজের অধ্যক্ষ মাসুদ আহমেদ হায়দার প্রমুখ।