সংক্ষেপ

কর্মশালা

‘নারীর ক্ষমতায়নে ভূমি অধিকার ও প্রাকৃতিক সম্পদে অভিগম্যতা’ শীর্ষক এক কর্মশালা ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে শহরের বিএমএ মিলনায়তনে ওই কর্মশালা হয়। বেসরকারি সংস্থা বেনিফিশারিজ ফ্রেন্ডশিপ ফোরাম (বিএফএফ) ও অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) যৌথ আয়োজনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ হাসিনা বানু। সভাপতিত্ব করেন বিএফএফের চেয়ারম্যান এম এ সামাদ। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানিক মজুমদার।