কর্মশালা

পটুয়াখালীর কলাপাড়ায় ‘উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসম্মত আচরণবিধি উন্নয়নে জাতীয় কৌশলপত্র’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় বেসরকারি সংস্থা আভাস এ কর্মশালার আয়োজন করে। কলাপাড়ার ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) দীপক কুমার রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল তালেব তালুকদার।