সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলার চান্দাইকোনা হোলসেল মার্কেটের সামনে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন। চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাদী আলমাজী প্রমুখ।