আয়কর ফাঁকির মামলায় দায় থেকে অব্যাহতি পেয়েছেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিল। গতকাল মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক এ এফ এম আমিনুল ইসলাম অব্যাহতির আদেশ দেন। এ সময় আবদুল জলিল আদালতে উপস্থিত ছিলেন।গত বছরের ১৫ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ড আবদুল জলিলের বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগে মামলা করে।