কলকাতায় সফরে বিজিবি বিদ্যালয়ের ১৯ ছাত্রছাত্রী

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আমন্ত্রণে কলকাতায় শুভেচ্ছা সফরে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিভিন্ন বিদ্যালয়ের ১৯ জন ছাত্রছাত্রী। গতকাল বুধবার সকালে ছাত্রছাত্রীরা বেনাপোল-পেট্রাপোল সীমান্ত হয়ে কলকাতায় আসে। ছাত্রছাত্রীদের এ দলটির নেতৃত্ব দিচ্ছেন লে. কর্নেল মো. জাকির হোসেন। গতকাল দক্ষিণবঙ্গ বিএসএফের হেডকোয়ার্টারে বাংলাদেশি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএসএফের দক্ষিণবঙ্গ আইজি রবিকুমার পোনথ বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ শুভেচ্ছা সফর।