কলেজছাত্রীকে এসিড নিক্ষেপ, জড়িতদের গ্রেপ্তার দাবি

নড়াইলের লোহাগড়ায় কলেজছাত্রী হেলেনা খানমকে এসিড মেরে ঝলসে দেওয়ার ঘটনায় হওয়া মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন হয়।