কলেজছাত্রী উদ্ধার তরুণ গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় অপহরণের ১০ দিন পর এক কলেজছাত্রীকে উদ্ধার করেছে সদর থানার পুলিশ। গতকাল মঙ্গলবার শহরের কাউতলী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় ফয়সল আহমেদ খানকে গ্রেপ্তার করে পুলিশ। গত ২৯ ডিসেম্বর প্রাইভেট পড়তে যাওয়ার পথে ওই ছাত্রীকে অপহরণ করা হয়। এ ঘটনায় ৩১ ডিসেম্বর কলেজছাত্রীর মা বাদী হয়ে ফয়সল আহমেদ খানসহ তিনজনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পড়তে যাওয়ার পথে ফয়সাল আহমেদ খান তাকে অপহরণ করেন। সন্ধ্যা পর্যন্ত ওই ছাত্রীর সন্ধান না পেয়ে তারা পরদিন সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে।