নরসিংদীতে পৌনে দুই কেজি ওজনের কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে সদর উপজেলার পাঁচদোনার সাকুরা মোড়ে একটি প্রাইভেটকার থেকে মূর্তিটি উদ্ধার করে পুলিশ। এ সময় চালকসহ গাড়িটি আটক করা হয়।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মূর্তিটির বর্তমান মূল্য প্রায় আড়াই কোটি টাকা। এ ব্যাপারে নরসিংদী সদর থানায় মামলা করা হয়েছে।