কসবায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গতকাল শনিবার দুপুরে পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা গেছে দুটি কন্যাশিশু। মৃত শিশুরা হলো, মুন্না আক্তার ও নাদিয়া আক্তার। এরা পৌর এলাকার আড়াইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে পড়ত। দুই শিশুর মৃত্যুতে স্বজনেরা শোকে মূর্ছা যান। খবর পেয়ে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা ছুটে আসে।