ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রায়েরমুড়া গ্রামের লিমা আক্তারকে (৮) ধর্ষণের পর শ্বাস রোধ করে হত্যার ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। ঘটনার দিন শুক্রবার রাতে লিমার মা নূরুন্নাহার বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই মামলা করেন। মামলায় আসামি করা হয়েছে কবির মিয়া ও লিমার মামাতো ভাই কিবরিয়া চৌধুরীকে।মামলার পর গতকাল শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্তি পুলিশ সুপার ওসমান গনি ও কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।