ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি নেতা সেলিম অপুকে গত শুক্রবার রাতে উপজেলার বিনাউটি ইউনিয়নের হাজীপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসিন ভূঁইয়া জানান, কসবা-সৈয়বাদাবাদ সড়কে গাছ ফেলে ঘন ঘন ডাকাতি হচ্ছে। ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। সেলিমকে গতকাল শনিবার ৫ দিনের রিমান্ড চেয়ে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।