পিরোজপুরের কাউখালী উপজেলা বন্দরের পাশ দিয়ে প্রবাহিত খালের মুখে অবৈধভাবে দেওয়া আড়াআড়ি বাঁধটি কেটে দিয়েছেন এলাকাবাসী।গতকাল শনিবার সদর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা ৩০০-৪০০ নারী-পুরুষ ওই বাঁধটি কেটে দেন। সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশিদ বলেন, এ মাসের প্রথম দিকে স্থানীয় একটি চক্র খালটিতে বালু দিয়ে অবৈধভাবে বাঁধ তৈরি করে।