নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় বাল্যবিবাহ পড়ানোর প্রস্তুতিকালে ইসলাম মিয়া নামের এক কাজিকে আটক করে সাত দিনের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া প্রাপ্ত বয়স হওয়ায় আগে বিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে বর ও কনের পরিবারকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আযম
এই সাজা দেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি