কাপাসিয়ায় ইউপি নির্বাচন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আজ শনিবার। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। গতকাল শুক্রবার বিকেলে ভোট গ্রহণের উপকরণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্রে পৌঁছান।
এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন জাতীয় পার্টি-সমর্থিত জালাল উদ্দিন, আওয়ামী লীগ-সমর্থিত লায়েক আলী খান, বিএনপি-সমর্থিত জামাল উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী মনজু মিয়া।
ইউএনও (ভারপ্রাপ্ত) হাবিবুল আলম বলেন, আটজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এক প্লাটুন বিজিবি, এক প্লাটুন র্যাব আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবে।