কাপড় উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন—র‌্যাব গত রোববার তিন লাখ ৭০ হাজার টাকার কাপড় উদ্ধার করেছে। র‌্যাব জানায়, র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল ওই দিন বিকেলে উপজেলার সঞ্জবপুর থেকে ভারতীয় ১৪৫টি শাড়ি ও ৮০টি থ্রি পিস উদ্ধার করে। এর মূল্য প্রায় তিন লাখ ৭০ হাজার টাকা। উদ্ধার করা কাপড়গুলো তারা কুলাউড়া থানায় হস্তান্তর করে। থানার উপপরিদর্শক (এসআই) আইয়ুব আলী জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।