ছাত্রদলের চট্টগ্রাম নগর কমিটি বাতিলের দাবিতে গতকাল মঙ্গলবার বিকেলে নগরের আগ্রাবাদ এলাকায় কাফনের কাপড় পরে বিক্ষোভ সমাবেশ করেছে পদবঞ্চিত নেতা-কর্মীরা।
এ সময় তাঁরা নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে বিষোদগার করেন।
ডবলমুরিং থানা ছাত্রদল নেতা রবিউল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ছাত্রদলের নেতা নুরুদ্দিন সোহেল, দেলোয়ার হোসেন, আখতার হোসেন প্রমুখ।