সংক্ষেপ

কাবাডি খেলা

‘মাদকের বিরুদ্ধে কাবাডি’—এই স্লোগান নিয়ে গত বৃহস্পতিবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া বালুর মাঠে ভয়েজার ইংরেজি মাধ্যম স্কুলের উদ্যোগে প্রীতি কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক টাইগার খোরশেদ আলম সভাপতিত্ব করেন। এ সময় দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া, ভয়েজার স্কুলের অধ্যক্ষ সুমন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। খেলায় দাউদকান্দি উপজেলা একাদশ ৮৩-৫৭ পয়েন্টে তিতাস উপজেলা একাদশকে হারিয়ে জয়ী হয়। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি|