গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী কলেজ গেট এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী হলেন কালিয়াকৈরের নাবীরবহ এলাকার কোরবান আলীর স্ত্রী নয়াবানু বেগম (৪০)। এ ঘটনায় আহত হয়েছে তাঁর ছেলে মোটরসাইকেলের চালক মামুন হোসেন (২৫)। জনতা কাভার্ড ভ্যানসহ চালকে আটক করে পুলিশে দিয়েছে। কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি শাহরিয়ার আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গাজীপুর প্রতিনিধি