রাজধানীর কামরাঙ্গীরচরের তাঁতিপাড়ায় ভূগর্ভস্থ পানির ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ নজরুল ইসলাম (৩২) নামের আরও একজনের মৃত্যু হয়েছে।গতকাল শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নজরুল মারা যান। এ নিয়ে ওই ঘটনায় তিনজনের মৃত্যু হলো। কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাসির উল্লাহ জানান, গত ৩০ আগস্ট দুপুরে তাঁতিপাড়ার নূরবাগে বাড়িওয়ালা রফিকুল ইসলাম বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে ভাড়াটেদের ভূগর্ভস্থ পানির ট্যাংকে নামিয়ে সেটি পরিষ্কার করছিলেন। হঠা ৎ বাতিটি বিস্ফোরিত হলে ট্যাংকে থাকা বিষাক্ত গ্যাসের সংস্পর্শে আগুন ধরে যায়। এতে ট্যাংকের মধ্যে থাকা সাতজন ভাড়াটে দগ্ধ হন।