এ ক ন জ রে

কারখানায় আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকার অন্তিম নিটিং ডাইং অ্যান্ড ফিনিশিং কারখানার কেমিক্যাল সেকশনে গতকাল বুধবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে ওই সেকশনের কিছু মালপত্র। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা ১১টার দিকে কারখানার কেমিক্যাল সেকশনে আগুন ধরে যায়। খবর পেয়ে ডেমরা ও কাঞ্চন দমকল বাহিনীর চারটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  নারায়ণগঞ্জ প্রতিনিধি