পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত থাকায় সাতজন পরিদর্শককে গতকাল মঙ্গলবার কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি শাহজাদপুর শাহ্ মখদুম মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় এ ঘটনা ঘটে। কেন্দ্রসচিব আবুল বয়ান মো. ছিদ্দিকুর রহমান বলেন, ওই দিন ২৩ জন কেন্দ্রপরিদর্শকের মধ্যে সাতজন কোনো আবেদন ছাড়াই অনুপস্থিত ছিলেন। অনুপস্থিত থাকা ওই পরিদর্শকেরা হলেন: মোজাফফর আলী, আবদুল্লাহ আল মামুন, আবদুল বারী, আবদুল মান্নান, আনিছুর রহমান, লুৎফর রহমান, মৌলভী আবদুস সামাদ। শাহজাদপুরের ইউএনও শামীম আহমেদ কারণ দর্শানো নোটিশ প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।