সংক্ষেপে সারাদেশ

কারাগারে

পিরোজপুর জেলা জামায়াতের আমির তফাজ্জল হোসেনকে আওয়ামী লীগ কার্যালয় পোড়ানো ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে পিরোজপুরের মুখ্য বিচারিক হাকিম সুমিয়া খানমের আদালতে তফাজ্জল হোসেন জামিনের আবেদন করেন। আদালত জামিন না মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।