নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গত শনিবার আমিরুন (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, ওই দিন রাত সাড়ে নয়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সামছুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পৌরসভার শিবপুর চকের বাড়িতে অভিযান চালান। গাঁজা বিক্রির সময় আমিরুনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত ওই শাস্তি দেন। আমিরুনের বিরুদ্ধে মাদক আইনে চারটি মামলা রয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি|