মাতলামি করায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এক মাদক ব্যবসায়ীসহ তিনজনকে গতকাল সোমবার কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে মাদক ব্যবসায়ী মো. ফোরকানকে ছয় মাসের কারাদণ্ড এবং মো. বেলাল হোসেন ও মো. আনোয়ার হোসেনকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. ফিজনূর রহমান এ সাজা দেন।