সংক্ষেপ

কারাদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চোরাই তেল বিক্রির অপরাধে দুই যুবককে এক মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন এ আদেশ দেন। দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকার সালাউদ্দিন (২৫) ও আড়াইহাজার উপজেলার উত্তরাপুরের আমির হোসেন (২৬)।