কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বাহার উদ্দিন (৩০) নামে এক যুবককে গতকাল শনিবার ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এই আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম (ইউএনও) মো. মাহবুব আলম। পুলিশ জানায়, গত শুক্রবার রাতে নিকলী সদর ইউনিয়নের ধুপাহাটি ঘাটে ইয়াবা ও গাঁজা খেয়ে মাতলামি করার সময় পুলিশ সদর ইউনিয়নের বানিয়াহাটি গ্রামের বাহার উদ্দিনকে চার পুরিয়া গাঁজা ও একটি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গতকাল সকালে ভ্রাম্যমাণ আদালত বাহারকে ১৫ দিনের কারাদণ্ড দেন। নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি|