চট্টগ্রামে অস্ত্র রাখার দায়ে মো. জাফর আহমেদ নামের এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৭-এর ভারপ্রাপ্ত বিচারক এস এম জিল্লুর রহমান এ রায় দেন। আদালতের বেঞ্চ-সহকারী ওমর ফুয়াদ প্রথম আলোকে জানান, ২০০৯ সালের ২১ জুলাই নগরের বাকলিয়া এলাকা থেকে জাফর আহমেদকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলায় একই বছরের ১০ আগস্ট তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন। আসামি দুই মাস আগে জামিনে গিয়ে পলাতক রয়েছেন।