ফরিদপুরের সদরপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে (১৪) উত্ত্যক্ত করার দায়ে পীযূষ কুমার সাহা (২৫) নামের এক তরুণকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে নিজ কার্যালয়ে আদালত বসিয়ে এ আদেশ দেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা রহমান। দণ্ডপ্রাপ্ত পীযূষ উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের হাটকৃষ্ণপুর সাহাপাড়া গ্রামের বাসিন্দা।