সংক্ষেপ

কারাদণ্ড

বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালত মাদকসেবী নাহিদ খানকে (৩০) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। ইউএনও শাহেদ পারভেজ গতকাল বুধবার তাঁর কার্যালয়ে এ আদেশ দেন। নাহিদের বাড়ি উপজেলার পৌর এলাকার চকসুখানগাড়ি মহল্লায়। দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, নাহিদকে গত মঙ্গলবার রাতে মেইল বাসস্ট্যান্ড এলাকা থেকে মাদক সেবনের সময় আটক করা হয়। তাঁর বিরুদ্ধে নাশকতার তিনটি ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলা রয়েছে। গতকাল আদালতের মাধ্যমে নাহিদকে কারাগারে পাঠানো হয়েছে।