সংক্ষেপ

কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে মাদক রাখার অপরাধে গতকাল সোমবার মো. সোহেল মিয়া (২৮) নামের একজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোহেল উপজেলার চালাকচর ইউনিয়নের বাঘবেড় গ্রামের বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চালাকচর বাজার এলাকা থেকে ড্রেনের ঘাট এলাকায় যাচ্ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম কিবরিয়া। খবর পেয়ে তিনি শরীফপুর এলাকায় অভিযান চালিয়ে সোহেলের কাছ থেকে গাঁজা উদ্ধার করেন। পরে তিনি তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সোহেলকে ওই শাস্তি দেন। শামীম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।