মাতলামি করার দায়ে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় মো. রেজাউল করিম (৩৬) নামের এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ নাজমুল হক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ধরমপাশা থানার এসআই মো. হারুনুর রশিদ বলেন, গতকালই তাঁকে কারাগারে পাঠানো হয়।