নীলফামারীর ডিমলা উপজেলায় হেরোইন বিক্রির দায়ে গোলাম রব্বানী (২৫) নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার ইউএনও রেজাউল করিম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৬ ধারায় তাঁকে ওই শাস্তি দেন। গোলাম রব্বানী উপজেলার পাঙ্গামটুকপুর গ্রামের বাসিন্দা। থানার ওসি মো. রুহুল আমিন খান বলেন, গত বুধবার রাতে উপজেলা শহরে হেরোইন বিক্রির সময় পাঁচ পুরিয়া হেরোইনসহ গোলাম রব্বানীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ওই শাস্তি দেন। গতকাল দুপুরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।