ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মাদক সেবন করার অপরাধে সুফল মিয়া (২৫) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিচারিক হাকিম নূর-ই-খাজা আলামীন তাঁকে ওই কারাদণ্ড দেন। সুফল বাবা-মায়ের সঙ্গে উপজেলার মরিচাকান্দি গ্রামে বাস করেন। ইউএনও বলেন, ইয়াবা সেবন করায় সুফলকে তাঁর মা-বাবা সোমবার রাতে আদালতে হাজির করেন। বাঞ্ছারামপুর থানার এসআই আবুল কালাম বলেন, সুফলকে গতকাল মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।