সংক্ষেপ

কারাদণ্ড

মতিঝিলের শাপলা চত্বরে গতকাল বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির দুই সদস্যকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। তাঁরা হলেন আবুল বাশার ও স্বপন মিয়া। ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. মাহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, গতকাল সকালে ডিবির একটি দল মতিঝিল শাপলা চত্বরে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির সদস্য বাশার এবং স্বপনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ঘুমের বড়ি উদ্ধার করা হয়। অজ্ঞান পার্টির সদস্যরা ঘুমের বড়ি পানিতে গুলে খাবারের সঙ্গে মিশিয়ে যাত্রীদের খাইয়ে অজ্ঞান করে তাঁদের সব লুট করেন।