সংক্ষেপ

কারাদণ্ড

রাজবাড়ীতে গতকাল শনিবার সকালে তিন যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিচারিক হাকিম দেওয়ান মাহবুব রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ১১টার দিকে মাদক সেবনের দায়ে ওই তিন যুবককে সদর হাসপাতাল এলাকা থেকে আটক করে পুলিশ। তাঁরা হলেন তানভীর, সাজিবুল ইসলাম ও সুমন শেখ। গতকাল সকালে বিচারিক হাকিমের ভ্রাম্যমাণ আদালতে তাঁদের হাজির করা হয়। বিচারক তাঁদের প্রত্যেককে এক মাসের করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।