ইয়াবা রাখার দায়ে সুমন সাহা নামের এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর এ রায় দেন। ২০০৯ সালের ১৫ জুলাই নগরের জামাল খান এলাকা থেকে সুমন সাহাকে ৬০৩টি ইয়াবা বড়িসহ আটক করে পুলিশ। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হলে তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দেয়। চারজনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।